কোকোপিট ব্লক (৫ কেজি)

দাম: ৳ 520.00

কোকোপিট ব্লক নারিকেলের ছোবড়া থেকে তৈরি একটি জৈব ও হালকা উপাদান, যা পানি ধারণ ক্ষমতা বাড়িয়ে (নিজে ওজনের ৮-১০ গুণ) এবং মাটি ঝুরঝুরে রেখে চারা উৎপাদন, ছাদ বাগান ও টবের মাটির ওজন কমাতে ব্যবহৃত হয়

এখনই কিনুন

ক্যাশ অন ডেলিভারি
অর্ডার হাতে পেয়ে টাকা দিন।

সারা দেশে ডেলিভারি
চট্টগ্রামে ৳৬০, দেশের অন্য যেকোনো জায়গায় ৳১২০।

নিজে এসে নিন
বোয়ালখালীর শাকপুরা থেকে নিয়ে গেলে ডেলিভারি চার্জ লাগে না।

পণ্যের বিস্তারিত

কোকোপিট ব্লক ব্যবহারের বিস্তারিত নিয়ম ও টিপস।

প্রস্তুতকরণ:- একটি বড় পাত্রে বা বালতিতে এক কেজি কোকোপিট ব্লক নিন। এতে প্রায় ৪-৫ লিটার পানি দিয়ে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন। ব্লকটি পানি শুষে ফুলে উঠে ঝুরঝুরে হয়ে যাবে।

ব্যবহারের উপায়।

চারা উৎপাদন (Seedling):- শুধুমাত্র ভিজানো কোকোপিট সিডলিং ট্রে বা ছোট পটে ব্যবহার করুন।

টবের মাটি তৈরিতে:- বাগানের মাটি, জৈব সার (ভার্মিকম্পোস্ট) এবং কোকোপিট সমান অনুপাতে (১:১:১) মিশিয়ে টবের মাটি তৈরি করুন ।

ছাদ বাগান:- মাটির ওজন কমাতে ও আর্দ্রতা ধরে রাখতে কোকোপিট আদর্শ।

সুবিধাসমূহ :- পানি ধরে রাখা: মাটি দীর্ঘক্ষণ ভেজা রাখে, ঘন ঘন পানি দেওয়ার প্রয়োজন হয় না।

শিকড়ের বিকাশ:- ঝুরঝুরে থাকার কারণে শিকড় দ্রুত বাড়ে।

ওজন কমানো:- টব হালকা রাখে, যা ছাদ বাগানের জন্য জরুরি।

জীবাণুমুক্ত:- এটি ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণ কমায়।

সতর্কতা: কোকোপিটে পুষ্টি উপাদান কম থাকে, তাই এটি ব্যবহারের সময় পরিমাণমতো জৈব সার বা ভার্মিকম্পোস্ট মিশিয়ে নেওয়া ভালো

0টি রিভিউ

রিভিউ আসছে…

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউটি আপনিই লিখুন!