কোকোপিট ব্লক ব্যবহারের বিস্তারিত নিয়ম ও টিপস।
প্রস্তুতকরণ:- একটি বড় পাত্রে বা বালতিতে এক কেজি কোকোপিট ব্লক নিন। এতে প্রায় ৪-৫ লিটার পানি দিয়ে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন। ব্লকটি পানি শুষে ফুলে উঠে ঝুরঝুরে হয়ে যাবে।
ব্যবহারের উপায়।
চারা উৎপাদন (Seedling):- শুধুমাত্র ভিজানো কোকোপিট সিডলিং ট্রে বা ছোট পটে ব্যবহার করুন।
টবের মাটি তৈরিতে:- বাগানের মাটি, জৈব সার (ভার্মিকম্পোস্ট) এবং কোকোপিট সমান অনুপাতে (১:১:১) মিশিয়ে টবের মাটি তৈরি করুন ।
ছাদ বাগান:- মাটির ওজন কমাতে ও আর্দ্রতা ধরে রাখতে কোকোপিট আদর্শ।
সুবিধাসমূহ :- পানি ধরে রাখা: মাটি দীর্ঘক্ষণ ভেজা রাখে, ঘন ঘন পানি দেওয়ার প্রয়োজন হয় না।
শিকড়ের বিকাশ:- ঝুরঝুরে থাকার কারণে শিকড় দ্রুত বাড়ে।
ওজন কমানো:- টব হালকা রাখে, যা ছাদ বাগানের জন্য জরুরি।
জীবাণুমুক্ত:- এটি ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণ কমায়।
সতর্কতা: কোকোপিটে পুষ্টি উপাদান কম থাকে, তাই এটি ব্যবহারের সময় পরিমাণমতো জৈব সার বা ভার্মিকম্পোস্ট মিশিয়ে নেওয়া ভালো




